এক্সেসিবিলিটি

WCAG 2.2 AA

লেখা সমন্বয়

অক্ষরের আকার
অক্ষর ব্যবধান
লাইনের উচ্চতা

দৃশ্যমান সমন্বয়

ইনভার্ট
মনোক্রোম
লিংক হাইলাইট
বড় কার্সর

সাম্প্রতিক অনুসন্ধান

যোগাযোগ

EARN প্রকল্প জাতীয় ক্রীড়া পরিষদ ভবন লেভেল-১৯, ৬২/৩, পুরানা পল্টন ঢাকা-১০০০

খোঁজা হচ্ছে...

কোনো ফলাফল পাওয়া যায়নি

EARN প্রকল্পের সামাজিক রীতিনীতি কৌশল প্রণয়নে কর্মশালা

EARN প্রকল্পের সামাজিক রীতিনীতি কৌশল প্রণয়নে কর্মশালা

নারীর ভূমিকা ও চলাচল নিয়ে নানান সামাজিক বিধিনিষেধ রয়েছে। সেসব বিধিনিষেধ সেই নারীদের কর্মক্ষেত্রে কীভাবে প্রভাব ফেলে, তা নিয়ে বিভিন্ন পর্যবেক্ষণ ও পরামর্শ দেয়া হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন আর্ন (EARN) প্রকল্পের এক কর্মশালায়। একই সঙ্গে শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকা (NEET) যুবক ও যুব নারীদের জন্য অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরিতে সামাজিক রীতিনীতি কৌশল প্রণয়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

আর্ন প্রকল্পের জন্য ‘সোশ্যাল নর্মস স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট প্ল্যানিং’ বিষয়ে দিনব্যাপী এ কর্মশালা রাজধানীর বনানীতে হোটেল সেরিনায় ১ সেপ্টেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের জন্য নিযুক্ত সোশ্যাল নর্মস স্পেশালাইজড এজেন্সি (এসএনএসএ) ‘প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ কর্মশালাটির আয়োজন করে।

কর্মশালায় EARN প্রকল্পের সোশ্যাল নর্মস এবং নারী-পুরুষের সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি (GESI -Gender Equality and Social Inclusion) রোডম্যাপ নিয়ে আলোচনা হয়। আলোচনায় সামাজিক রীতিনীতি কীভাবে কর্মক্ষেত্রে প্রতিফলিত হয় এবং এর প্রভাব NEET যুবদের ওপর কীভাবে পড়ে, সে বিষয়ে গুরুত্ব দেয়া হয়। পাশাপাশি সোশ্যাল নর্মস স্ট্র্যাটেজি তৈরির একটি বিস্তারিত রূপরেখা প্রণয়নে দলীয় কাজ ও উন্মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।

Urgent News19 02092026 Fatemi Bhai Workshopকর্মশালায় প্রধান অতিথি ছিলেন EARN প্রকল্পের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব কাজী মোখলেছুর রহমান। এতে প্রকল্পের ১০টি প্যাকেজের কাজ সম্পাদনের জন্য নির্বাচিত চারটি সার্ভিস প্রোভাইডারের টিম লিডার, যুব উন্নয়ন অধিদপ্তর ও EARN প্রকল্পের কর্মকর্তারা, বিশ্বব্যাংক এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মকর্তারা অংশ নেন।

কর্মশালায় অংশগ্রহণকারীদের পরিচিতি পর্ব পরিচালনা করেন এসএনএসএ প্রতিষ্ঠানের সোশ্যাল ও ট্রেনিং বিশেষজ্ঞরা। কর্মশালার এজেন্ডা তুলে ধরেন টিম লিডার।  বিশ্বব্যাংকের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন । পরে প্রকল্প পরিচালক কাজী মুখলেসুর রহমান কর্মশালার উদ্বোধন করেন। পরে এসএনএসএর কার্যক্রম নিয়ে ব্রিফিং দেওয়া হয়।

Whatsapp Image 2026 09 02 At 121

ওয়ার্কশপে সোশ্যাল নর্মস স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট বিষয়ে আর্ন প্রকল্পের পক্ষ থেকে প্রেজেন্টেশন দেন জেন্ডার অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন স্পেশালিস্ট কণিকা চত্রবর্তী। সোশ্যাল নর্মস স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট প্ল্যানিংয়ে প্রকল্পের  কমিউনিকেশন স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন প্রক্রিয়া নিয়ে প্রেজেন্টেশন দেন আর্ন প্রকল্পের কমিউনিকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস রেইজিং স্পেশালিস্ট সাজেদ ফাতেমী।
Whatsapp Image 2026 09 02 At 1 B

কর্মশালার বিকেলের অধিবেশনে পাঁচটি গ্রুপে দলীয় কাজ ও উপস্থাপনা পর্ব অনুষ্ঠিত হয়। দলীয় আলোচনায় সামাজিক ও প্রাসঙ্গিক প্রতিবন্ধকতা এবং GESI ও সোশ্যাল নর্মসের সঙ্গে আর্নের কার্যক্রমের সমন্বয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি SEA/PSEA বিষয়ে রিপোর্টিংয়ের প্রতিবন্ধকতা, বিদ্যমান রেফারেল মেকানিজম ও জিআরএম নিয়ে মতামত দেওয়া হয়।

আর্ন ডেস্ক

আরও পড়ুন

ইনসেপশন রিপোর্টের ওপর এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ইনসেপশন রিপোর্টের ওপর এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন 'ইকোনমিক এক্সিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট’ EARN প্রকল্পের সার্ভিস প্রোভাইডারদের প্রণীত ইনসেপশন রিপোর্টের ওপর এক পর্যালোচনা সভা ৫ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হয়েছে।

৮ সেপ্টেম্বর, ২০২৬
বিস্তারিত দেখুন
EARN প্রকল্পের পোর্টাল উদ্বোধন

EARN প্রকল্পের পোর্টাল উদ্বোধন

যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন EARN প্রকল্পের অনলাইন পোর্টালের শুভ উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। ২৮ জুলাই মঙ্গলবার বেলা ১১.৩০ মিনিটে মন্ত্রণালয়ের সভাকক্ষে পোর্টালের বাটন টিপে এর উদ্বোধন ঘোষণা করেন।

২৮ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
অগ্রাধিকারমূলক দক্ষতা চিহ্নিতকরণ ও অনলাইন প্রশিক্ষণের কনটেন্ট ডেভেলপমেন্ট নিয়ে কর্মশালা

অগ্রাধিকারমূলক দক্ষতা চিহ্নিতকরণ ও অনলাইন প্রশিক্ষণের কনটেন্ট ডেভেলপমেন্ট নিয়ে কর্মশালা

Economic Acceleration and Resilience for NEET (EARN) প্রকল্পের আওতায় Identifying Priority Skills and Online Training Content Development (OTSP) শীর্ষক এক কর্মশালা ১৫ জুলাই ২০২৬ তারিখে প্রকল্পের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্কশপের মূল উদ্দেশ্য ছিল, EARN প্রকল্পের মোট ৯ লাখ সুবিধাভোগীর মধ্যে ২৫,০০০ NEET যুবক ও যুব নারীকে অনলাইন প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় অগ্রাধিকারপ্রাপ্ত দক্ষতা (কারিগরি, ডিজিটাল সাক্ষরতা, সফট স্কিল ও উদ্যোক্তা উন্নয়ন) এবং কনটেন্টের ক্যাটাগরিগুলো চিহ্নিত ও যাচাই করা।

১৬ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
তথ্যপ্রযুক্তি ও রিয়েল-টাইম মনিটরিংয়ে নতুন যুগের যুব প্রশাসন

তথ্যপ্রযুক্তি ও রিয়েল-টাইম মনিটরিংয়ে নতুন যুগের যুব প্রশাসন

সরকারি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দ্রুত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সম্পূর্ণ ডিজিটাল ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ঢেলে সাজানো হচ্ছে যুব প্রশাসনকে।

৬ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
যুবকদের জন্য ১৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করবে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘সিড ফান্ড’

যুবকদের জন্য ১৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করবে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘সিড ফান্ড’

কারিগরি প্রশিক্ষণ পাওয়ার পরও অনেক গ্রামীণ তরুণ শুধুমাত্র পুঁজি এবং সঠিক নির্দেশনার অভাবে ব্যবসা শুরু করতে পারেন না । গ্রামীণ তরুণদের এই আর্থিক ও কৌশলগত সংকট দূর করতে যুব উন্নয়ন অধিদপ্তর (DYD) তার বিদ্যমান ‘সীড ফান্ড’ বা প্রারম্ভিক তহবিলকে আধুনিকায়ন ও সম্প্রসারণের এক বিশাল উদ্যোগ নিয়েছে । ‘আর্ন’ প্রকল্পের মাধ্যমে এই তহবিলকে সম্পূর্ণ ডিজিটাল ও যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে ।

৬ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
EARN প্রকল্পের ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি) অনুষ্ঠিত

EARN প্রকল্পের ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি) অনুষ্ঠিত

ঢাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন Economic Acceleration and Resilience for NEET (EARN) প্রকল্পের আওতায় ‘বেনিফিশিয়ারি আইডেনটিফিকেশন অ্যান্ড সিলেকশন’ বিষয়ে দিনব্যাপী ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি) অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট ২০২৬ জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের ১৯তম তলায় পিএমইউয়ের সম্মেলনকক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

৩০ আগস্ট, ২০২৬
বিস্তারিত দেখুন
EARN প্রকল্পে অগ্রাধিকার পাচ্ছেন নারীরা, দূর হবে গ্রামীণ সামাজিক প্রতিবন্ধকতা

EARN প্রকল্পে অগ্রাধিকার পাচ্ছেন নারীরা, দূর হবে গ্রামীণ সামাজিক প্রতিবন্ধকতা

বাংলাদেশে কর্মসংস্থান ও শিক্ষার বাইরে থাকা ‘নিট’ যুবকদের সমস্যাটি মূলত একটি জেন্ডার বা লিঙ্গভিত্তিক সমস্যা । কারণ এই ১২.৬ মিলিয়ন যুবক ও যুব নারীর মধ্যে প্রায় ৯০ শতাংশই নারী । বিশ্বব্যাংকের এক গবেষণায় দেখা গেছে, গ্রামীণ এলাকায় কঠোর সামাজিক নিয়ম, নিরাপদ যাতায়াত ব্যবস্থার অভাব এবং ঘরের কাজের অতিরিক্ত দায়িত্ব নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে বড় বাধা।

৬ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি: ১২.৬ মিলিয়ন ‘নিট’ যুবকের জন্য আসছে বিশাল কর্মসংস্থান প্রকল্প

বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি: ১২.৬ মিলিয়ন ‘নিট’ যুবকের জন্য আসছে বিশাল কর্মসংস্থান প্রকল্প

বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠীর অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে এবং কর্মসংস্থান ও শিক্ষার বাইরে থাকা তরুণদের মূল স্রোতে ফিরিয়ে আনতে সরকার চালু করেছে এক মেগা প্রকল্প ।

৬ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
যোগাযোগ কৌশলপত্র প্রণয়নে কর্মশালা

যোগাযোগ কৌশলপত্র প্রণয়নে কর্মশালা

যুব উন্নয়ন অধিদপ্তরের ‘ইকোনোমিক অ্যাকসিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (ইএআরএন-আর্ন)’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপ’ শিরোনামে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন