এক্সেসিবিলিটি

WCAG 2.2 AA

লেখা সমন্বয়

অক্ষরের আকার
অক্ষর ব্যবধান
লাইনের উচ্চতা

দৃশ্যমান সমন্বয়

ইনভার্ট
মনোক্রোম
লিংক হাইলাইট
বড় কার্সর

সাম্প্রতিক অনুসন্ধান

যোগাযোগ

EARN প্রকল্প জাতীয় ক্রীড়া পরিষদ ভবন লেভেল-১৯, ৬২/৩, পুরানা পল্টন ঢাকা-১০০০

খোঁজা হচ্ছে...

কোনো ফলাফল পাওয়া যায়নি

বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি: ১২.৬ মিলিয়ন ‘নিট’ যুবকের জন্য আসছে বিশাল কর্মসংস্থান প্রকল্প

বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি: ১২.৬ মিলিয়ন ‘নিট’ যুবকের জন্য আসছে বিশাল কর্মসংস্থান প্রকল্প

বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি: ১২.৬ মিলিয়ন ‘নিট’ যুবকের জন্য আসছে বিশাল কর্মসংস্থান প্রকল্প

দেশের ১৫ থেকে ৩৫ বছর বয়সী যুবক ও যুব নারীদের প্রায় ২৭ শতাংশ বা ১২.৬ মিলিয়নেরও বেশি যুবক ও যুব নারী বর্তমানে কোনো ধরনের শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের সাথে যুক্ত নেই, যাদের অর্থনীতি ও সমাজবিজ্ঞানের ভাষায় ‘নিট’ (NEET) বলা হয় । এই বিশাল জনগোষ্ঠীর প্রায় ৯০ শতাংশই নারী । তরুণদের এই বিশাল অংশকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর (DYD) ‘ইকোনমিক এক্সিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট’ (EARN) প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে ।

বিশ্বব্যাংকের আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত এই প্রকল্পটির মূল লক্ষ্য হলো গ্রামীণ অঞ্চলের পিছিয়ে পড়া যুবক ও যুব নারীদের জন্য বিকল্প শিক্ষা এবং আধুনিক কর্মমুখী প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা । যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের মতে,  বাংলাদেশে সামগ্রিক বেকারত্বের হার মাত্র ৩.১ শতাংশ হলেও তরুণদের মধ্যে এই হার ৮.৯ শতাংশ, যা অত্যন্ত উদ্বেগজনক । এই মেগা উদ্যোগের মাধ্যমে ২০২৮ সালের মধ্যে দেশের প্রধান অর্থনৈতিক খাতগুলোর জন্য প্রায় ৯ লাখ দক্ষ কর্মী তৈরি করা হবে । এর ফলে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (LDC) কাতার থেকে সফলভাবে উত্তরণ ঘটাতে পারবে এবং দেশের সামগ্রিক জিডিপি প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে ।

দেশের ২৫০টি নির্বাচিত উপজেলায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে । বিশেষ করে দারিদ্র্যপীড়িত, দুর্গম, জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা যেমন চরাঞ্চল, পাহাড়ি অঞ্চল এবং চা বাগান এলাকাগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে । এই বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে তরুণদের শুধু কারিগরি প্রশিক্ষণই দেওয়া হবে না, বরং প্রশিক্ষণ শেষে ইন্টার্নশিপ, মেন্টরশিপ এবং ব্যবসা শুরুর জন্য ‘সিড ফান্ডিং’ বা প্রারম্ভিক পুঁজির সহায়তাও দেওয়া হবে, যা গ্রামীণ অর্থনীতিতে এক অভূতপূর্ব পরিবর্তন আনবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা ।

EARN ডেস্ক

আরও পড়ুন

ইনসেপশন রিপোর্টের ওপর এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ইনসেপশন রিপোর্টের ওপর এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন 'ইকোনমিক এক্সিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট’ EARN প্রকল্পের সার্ভিস প্রোভাইডারদের প্রণীত ইনসেপশন রিপোর্টের ওপর এক পর্যালোচনা সভা ৫ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হয়েছে।

৮ সেপ্টেম্বর, ২০২৬
বিস্তারিত দেখুন
EARN প্রকল্পের পোর্টাল উদ্বোধন

EARN প্রকল্পের পোর্টাল উদ্বোধন

যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন EARN প্রকল্পের অনলাইন পোর্টালের শুভ উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। ২৮ জুলাই মঙ্গলবার বেলা ১১.৩০ মিনিটে মন্ত্রণালয়ের সভাকক্ষে পোর্টালের বাটন টিপে এর উদ্বোধন ঘোষণা করেন।

২৮ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
অগ্রাধিকারমূলক দক্ষতা চিহ্নিতকরণ ও অনলাইন প্রশিক্ষণের কনটেন্ট ডেভেলপমেন্ট নিয়ে কর্মশালা

অগ্রাধিকারমূলক দক্ষতা চিহ্নিতকরণ ও অনলাইন প্রশিক্ষণের কনটেন্ট ডেভেলপমেন্ট নিয়ে কর্মশালা

Economic Acceleration and Resilience for NEET (EARN) প্রকল্পের আওতায় Identifying Priority Skills and Online Training Content Development (OTSP) শীর্ষক এক কর্মশালা ১৫ জুলাই ২০২৬ তারিখে প্রকল্পের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্কশপের মূল উদ্দেশ্য ছিল, EARN প্রকল্পের মোট ৯ লাখ সুবিধাভোগীর মধ্যে ২৫,০০০ NEET যুবক ও যুব নারীকে অনলাইন প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় অগ্রাধিকারপ্রাপ্ত দক্ষতা (কারিগরি, ডিজিটাল সাক্ষরতা, সফট স্কিল ও উদ্যোক্তা উন্নয়ন) এবং কনটেন্টের ক্যাটাগরিগুলো চিহ্নিত ও যাচাই করা।

১৬ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
তথ্যপ্রযুক্তি ও রিয়েল-টাইম মনিটরিংয়ে নতুন যুগের যুব প্রশাসন

তথ্যপ্রযুক্তি ও রিয়েল-টাইম মনিটরিংয়ে নতুন যুগের যুব প্রশাসন

সরকারি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দ্রুত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সম্পূর্ণ ডিজিটাল ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ঢেলে সাজানো হচ্ছে যুব প্রশাসনকে।

৬ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
যুবকদের জন্য ১৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করবে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘সিড ফান্ড’

যুবকদের জন্য ১৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করবে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘সিড ফান্ড’

কারিগরি প্রশিক্ষণ পাওয়ার পরও অনেক গ্রামীণ তরুণ শুধুমাত্র পুঁজি এবং সঠিক নির্দেশনার অভাবে ব্যবসা শুরু করতে পারেন না । গ্রামীণ তরুণদের এই আর্থিক ও কৌশলগত সংকট দূর করতে যুব উন্নয়ন অধিদপ্তর (DYD) তার বিদ্যমান ‘সীড ফান্ড’ বা প্রারম্ভিক তহবিলকে আধুনিকায়ন ও সম্প্রসারণের এক বিশাল উদ্যোগ নিয়েছে । ‘আর্ন’ প্রকল্পের মাধ্যমে এই তহবিলকে সম্পূর্ণ ডিজিটাল ও যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে ।

৬ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
EARN প্রকল্পের ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি) অনুষ্ঠিত

EARN প্রকল্পের ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি) অনুষ্ঠিত

ঢাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন Economic Acceleration and Resilience for NEET (EARN) প্রকল্পের আওতায় ‘বেনিফিশিয়ারি আইডেনটিফিকেশন অ্যান্ড সিলেকশন’ বিষয়ে দিনব্যাপী ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি) অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট ২০২৬ জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের ১৯তম তলায় পিএমইউয়ের সম্মেলনকক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

৩০ আগস্ট, ২০২৬
বিস্তারিত দেখুন
EARN প্রকল্পে অগ্রাধিকার পাচ্ছেন নারীরা, দূর হবে গ্রামীণ সামাজিক প্রতিবন্ধকতা

EARN প্রকল্পে অগ্রাধিকার পাচ্ছেন নারীরা, দূর হবে গ্রামীণ সামাজিক প্রতিবন্ধকতা

বাংলাদেশে কর্মসংস্থান ও শিক্ষার বাইরে থাকা ‘নিট’ যুবকদের সমস্যাটি মূলত একটি জেন্ডার বা লিঙ্গভিত্তিক সমস্যা । কারণ এই ১২.৬ মিলিয়ন যুবক ও যুব নারীর মধ্যে প্রায় ৯০ শতাংশই নারী । বিশ্বব্যাংকের এক গবেষণায় দেখা গেছে, গ্রামীণ এলাকায় কঠোর সামাজিক নিয়ম, নিরাপদ যাতায়াত ব্যবস্থার অভাব এবং ঘরের কাজের অতিরিক্ত দায়িত্ব নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে বড় বাধা।

৬ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
যোগাযোগ কৌশলপত্র প্রণয়নে কর্মশালা

যোগাযোগ কৌশলপত্র প্রণয়নে কর্মশালা

যুব উন্নয়ন অধিদপ্তরের ‘ইকোনোমিক অ্যাকসিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (ইএআরএন-আর্ন)’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপ’ শিরোনামে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন