মহাপরিচালককে অবকহিতকরণ সভা অনুষ্ঠিত
EARN প্রকল্পের সার্বিক কার্যক্রম ও অগ্রগতি বিষয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক মোঃ মোতাহার হোসেনকে অবহিত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা ১৬ জুলাই বিকেলে প্রকল্প দপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অবহিতকরণ সভায় EARN প্রকল্পের সার্ভিস প্রোভাইডার নিয়োগ অনুমোদনসহ সোলার প্যানেল স্থাপন, প্রাথমিক অর্থসহায়তা, মোটর সাইকেল ও মোবাইল ফোন বিতরণ এবং কমিউনিকেশন স্ট্র্যাটেজি তৈরির কাজ সম্পন্ন হওয়ার তথ্য মহাপরিচালক মহোদয়ের সামনে তুলে ধরা হয়।
সভায় বিশ্বব্যাংকের ক্রয় নির্দেশিকা অনুযায়ী, প্রকল্প এলাকাকে ১০টি প্যাকেজে বিভক্ত করে উন্মুক্ত প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে ক্রয় কার্যক্রম সম্পন্ন করা, ৬৪ জেলায় অবস্থিত যুব উন্নয়ন কেন্দ্রে সৌর প্যানেল সিস্টেম স্থাপন, অধিদপ্তরের Seed Financing বা প্রাথমিক অর্থসহায়তা উইংয়ে এ পর্যন্ত ৩২ কোটির বেশি টাকা বরাদ্দ দেয়া, অধিদপ্তরের ঋণ সহায়তা কার্যক্রম আরও বেগবান করতে প্রকল্পভূক্ত ২৫০ উপজেলার যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তাদের ব্যবহারের জন্য ৫০০টি মোটরসাইকেল এবং ৭৫০টি মোবাইল ফোন বিতরণের কথা জানানো হয়। এ ছাড়া, প্রকল্পের লক্ষ্যভিত্তিক প্রচার কার্যক্রম পরিচালনার জন্য একটি যোগাযোগ কৌশলপত্র তৈরির কথাও উল্লেখ করা হয়।
প্রকল্পের পরিচালক কাজী মোখলেছুর রহমানের সভাপতিত্বে সভায় প্রকল্পের কর্মকর্তা, কনসালটেন্ট এবং যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন উইংয়ের পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
ইনসেপশন রিপোর্টের ওপর এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন 'ইকোনমিক এক্সিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট’ EARN প্রকল্পের সার্ভিস প্রোভাইডারদের প্রণীত ইনসেপশন রিপোর্টের ওপর এক পর্যালোচনা সভা ৫ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হয়েছে।
EARN প্রকল্পের পোর্টাল উদ্বোধন
যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন EARN প্রকল্পের অনলাইন পোর্টালের শুভ উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। ২৮ জুলাই মঙ্গলবার বেলা ১১.৩০ মিনিটে মন্ত্রণালয়ের সভাকক্ষে পোর্টালের বাটন টিপে এর উদ্বোধন ঘোষণা করেন।
অগ্রাধিকারমূলক দক্ষতা চিহ্নিতকরণ ও অনলাইন প্রশিক্ষণের কনটেন্ট ডেভেলপমেন্ট নিয়ে কর্মশালা
Economic Acceleration and Resilience for NEET (EARN) প্রকল্পের আওতায় Identifying Priority Skills and Online Training Content Development (OTSP) শীর্ষক এক কর্মশালা ১৫ জুলাই ২০২৬ তারিখে প্রকল্পের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্কশপের মূল উদ্দেশ্য ছিল, EARN প্রকল্পের মোট ৯ লাখ সুবিধাভোগীর মধ্যে ২৫,০০০ NEET যুবক ও যুব নারীকে অনলাইন প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় অগ্রাধিকারপ্রাপ্ত দক্ষতা (কারিগরি, ডিজিটাল সাক্ষরতা, সফট স্কিল ও উদ্যোক্তা উন্নয়ন) এবং কনটেন্টের ক্যাটাগরিগুলো চিহ্নিত ও যাচাই করা।
তথ্যপ্রযুক্তি ও রিয়েল-টাইম মনিটরিংয়ে নতুন যুগের যুব প্রশাসন
সরকারি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দ্রুত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সম্পূর্ণ ডিজিটাল ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ঢেলে সাজানো হচ্ছে যুব প্রশাসনকে।
যুবকদের জন্য ১৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করবে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘সিড ফান্ড’
কারিগরি প্রশিক্ষণ পাওয়ার পরও অনেক গ্রামীণ তরুণ শুধুমাত্র পুঁজি এবং সঠিক নির্দেশনার অভাবে ব্যবসা শুরু করতে পারেন না । গ্রামীণ তরুণদের এই আর্থিক ও কৌশলগত সংকট দূর করতে যুব উন্নয়ন অধিদপ্তর (DYD) তার বিদ্যমান ‘সীড ফান্ড’ বা প্রারম্ভিক তহবিলকে আধুনিকায়ন ও সম্প্রসারণের এক বিশাল উদ্যোগ নিয়েছে । ‘আর্ন’ প্রকল্পের মাধ্যমে এই তহবিলকে সম্পূর্ণ ডিজিটাল ও যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে ।
EARN প্রকল্পের ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি) অনুষ্ঠিত
ঢাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন Economic Acceleration and Resilience for NEET (EARN) প্রকল্পের আওতায় ‘বেনিফিশিয়ারি আইডেনটিফিকেশন অ্যান্ড সিলেকশন’ বিষয়ে দিনব্যাপী ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি) অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট ২০২৬ জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের ১৯তম তলায় পিএমইউয়ের সম্মেলনকক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
EARN প্রকল্পে অগ্রাধিকার পাচ্ছেন নারীরা, দূর হবে গ্রামীণ সামাজিক প্রতিবন্ধকতা
বাংলাদেশে কর্মসংস্থান ও শিক্ষার বাইরে থাকা ‘নিট’ যুবকদের সমস্যাটি মূলত একটি জেন্ডার বা লিঙ্গভিত্তিক সমস্যা । কারণ এই ১২.৬ মিলিয়ন যুবক ও যুব নারীর মধ্যে প্রায় ৯০ শতাংশই নারী । বিশ্বব্যাংকের এক গবেষণায় দেখা গেছে, গ্রামীণ এলাকায় কঠোর সামাজিক নিয়ম, নিরাপদ যাতায়াত ব্যবস্থার অভাব এবং ঘরের কাজের অতিরিক্ত দায়িত্ব নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে বড় বাধা।
বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি: ১২.৬ মিলিয়ন ‘নিট’ যুবকের জন্য আসছে বিশাল কর্মসংস্থান প্রকল্প
বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠীর অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে এবং কর্মসংস্থান ও শিক্ষার বাইরে থাকা তরুণদের মূল স্রোতে ফিরিয়ে আনতে সরকার চালু করেছে এক মেগা প্রকল্প ।
যোগাযোগ কৌশলপত্র প্রণয়নে কর্মশালা
যুব উন্নয়ন অধিদপ্তরের ‘ইকোনোমিক অ্যাকসিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (ইএআরএন-আর্ন)’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপ’ শিরোনামে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।